বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

যেমন ছিলেন তিতুমীর


যেমন ছিলেন তিতুমীর
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

তোমাকে হতে হবে সৎ,
হতে হবে বীর,
যেমন ছিলেন বাঁশেরকেল্লার
শহীদ তিতুমীর ।

তেমনি করে তোমার আমার,
রাখতে হবে মোদের সবার ।
আনতে সুদিন লড়তে হবে,
ঘুচবে তবে কালো আঁধার ।
আসবে সুদিন রাখতে হবে
লক্ষ্য যে স্থির  ।
যেমন ছিলেন বাঁশেরকেল্লার
শহীদ তিতুমীর ।

ন্যায়ের পথে চলতে হবে,
সাহস রেখে বলতে হবে ।
রক্ত জানি ঝরবে তোমার,
বিজয় তবু আনতে হবে ।
মাজলুম তবে মুক্তি পাবে
ঘুচবে দুঃখ দুঃখীর ।
যেমন ছিলেন বাঁশেরকেল্লার
শহীদ তিতুমীর ।

তিতুমীর তোমারই নাম


তিতুমীর তোমারই নাম
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

তিতুমীর তোমারই নাম আজও লেখা আছে
সংগ্রামী মানুষেরই অন্তরে,
সর্বশক্তি দিয়ে সংগ্রাম করেছিলে
জীবন বিলিয়েছো অকাতরে ।

দিকে দিকে যখন
জালিমের হুংকার,
হও এক হও বলে
ঘোষণা যে তোমার ।
রক্ত ঝরবে তবু পিছু হটবে না,
আনতে সুদিন সংসারে ।

জীবনের শেষ সময়
আসবে জানি হায়,
থামবে না তবু তুমি
আসবেই বিজয় ।
এই প্রত্যাশা ছিলো তোমার ওই রক্তে
সুখী হবে দেশ বাসী জীবন ভরে ।।

সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

হারিয়ে যাবে

হারিয়ে যাবে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

বকুলের মুকুল হারিয়ে যাবে,
হারিয়ে যাবে ওই নদীর দুকুল ।
রবে শুধু পড়ে কাট পুড়া ছাই,
ঝরে যাবে নিয়মেই শত শত ফুল ।

হারিয়ে যাবে ওই চাঁদের আলো,
আরো হারিয়ে যাবে তারা গুলো ।
‌সাগরে ঢেউ জানি থাকবে না আর, 
এ ভাবেই সব কিছু হবে নির্মূল ।

তুমি এ ভাবে হারিয়ে যাবে একদিন,
থেমে যাবে সব কিছু নেই বেশি দিন ।
করেছো এই ভবে যত আয়োজন
রয়ে যাবে জীবনের শত শত ভুল ।

খাটিয়া

খাটিয়া
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

খাটিয়া আসবে রে তোর্ দুয়ারে,
সেদিন তোর্ কাঁদবে সবাই ঘিরে ।
ও বন্ধু ! বিদায় দেবে আপন স্বজনে,
ও বন্ধু ! বন্ধ হবে সঞ্চয় জীবনে  ।

এই দুনিয়ায় রাজা ছিলি
ছিলো কতো বাহাদুরি,
কেমন করে করবি এখন
সব কিছুতেই ছলচাতুরি !
দুদিন পরে ভুলে যাবে
আপন সন্তানে ।
ও বন্ধু ! বিদায় দেবে আপন স্বজনে,
ও বন্ধু ! বন্ধ হবে সঞ্চয় জীবনে ।

অন্যায় পথে সময়টাকে
করলি রে তুই নষ্ট,
কতো অসহায় পেলো রে তোর্
ওই ব্যবহারে কষ্ট ।
একটু যদি হতে সহায়
রাখতো সবাই মনে ।
ও বন্ধু ! বিদায় দেবে আপন স্বজনে,
ও বন্ধু ! বন্ধ হবে সঞ্চয় জীবনে ।

স্বপ্নে দেখি কাবা

স্বপ্নে দেখি কাবা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আমি স্বপ্ন দেখি করবো তাওয়াফ
তোমার শ্রেষ্ঠ ঘর,
আমায় তুমি করোনা গো
ওগো আল্লাহ পর ।

নাই টাকা নাই ওই সুদূরে
কেমনে দেবো পাড়ি,
সবই কিছু জানো তুমি
আমার মনের আহাজারি ।
সুযোগ করে দাও গো আল্লাহ
তোমার এই বান্দার ।
আমায় তুমি করোনা গো
ওগো আল্লাহ পর ।

হাজার হাজার মানুষ তোমার
করছে বন্দেগী, 
তোমার ঘরের গেলাফ ধরে
গড়ছে জিন্দেগি ।
আমার এই আশাতে বুক যে ভাসে 
কাঁদে যে অন্তর ।।
আমায় তুমি করোনা গো
ওগো আল্লাহ পর ।

পড়া লেখা শেখা


পড়া লেখা শেখা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া 

সুরকার: এস এম মঈন (বাংলাদেশ)

পরিচালক: শেখ তারিক আনোয়ার (কোলকাতা হাওড়া) 

https://youtu.be/wagCZ69O1HI

পড়তে হবে লিখতে হবে
শিখতে হবে সোনা,
শুনতে হবে বুঝতে হবে
তবেই হবে জানা ।

ভালো মন্দ বুঝতে হবে
জানতে হবে ওটা কি ?
কে দিয়েছে নয়ন মাঝে
সূর্যের মতো আঁখি !
জানতে হবে আরো কিছু
যা আছে সব অজানা ।
শুনতে হবে বুঝতে হবে
তবেই হবে জানা ।

প্রশ্ন কর শুধু তুমি
জানার আগ্রহী হও,
জানতেই হবে অনেক কিছু
জানার প্রশ্ন করে যাও ।
একদিন তুমি সফল হবে
রাখো মনে এই কামনা ।
শুনতে হবে বুঝতে হবে
তবেই হবে জানা ।

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

বড়ো হতে হলে

বড়ো হতে হলে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

বড়ো হতে হলে তোমার
হতে হবে সৎ,
তুমি কাউকে কথায়
দিওনা আঘাত ।

সৎ মানুষ সত্য পথে
চলে সারাক্ষন, 
মানুষেরই সেবা করে
বিপদ আসে যখন ।
ভালোবেসে কাছে টেনে
দেখায় সঠিক পথ ।
তুমি কাউকে কথায়
দিওনা আঘাত ।

পদে পদে বিপদে
পড়ে কতো জন,
ভালো মনের মানুষেরা
ছায়া হয় তখন ।
সেই ভালো হতে তোমায়
নিতে হবে শপথ ।।
তুমি কাউকে কথায়
দিওনা আঘাত ।

Featured Post

এই ভারতে মুসলিমদের অবদান

এই ভারতে মুসলিমদের অবদান  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  মাথা তুলে বলি আজ ইতিহাসের গান,  এই ভারতে আছে দেখো  মুসল...