সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

খাটিয়া

খাটিয়া
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

খাটিয়া আসবে রে তোর্ দুয়ারে,
সেদিন তোর্ কাঁদবে সবাই ঘিরে ।
ও বন্ধু ! বিদায় দেবে আপন স্বজনে,
ও বন্ধু ! বন্ধ হবে সঞ্চয় জীবনে  ।

এই দুনিয়ায় রাজা ছিলি
ছিলো কতো বাহাদুরি,
কেমন করে করবি এখন
সব কিছুতেই ছলচাতুরি !
দুদিন পরে ভুলে যাবে
আপন সন্তানে ।
ও বন্ধু ! বিদায় দেবে আপন স্বজনে,
ও বন্ধু ! বন্ধ হবে সঞ্চয় জীবনে ।

অন্যায় পথে সময়টাকে
করলি রে তুই নষ্ট,
কতো অসহায় পেলো রে তোর্
ওই ব্যবহারে কষ্ট ।
একটু যদি হতে সহায়
রাখতো সবাই মনে ।
ও বন্ধু ! বিদায় দেবে আপন স্বজনে,
ও বন্ধু ! বন্ধ হবে সঞ্চয় জীবনে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...