শনিবার, ১২ জুন, ২০২১

অন্তরে যার কুরআন

অন্তরে যার কুরআন
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

অন্তরে যার কুরআন
সেই তো ভাগ্যবান 2
ধন্য তার জীবন ।
কুরআন পড়িলেই বাড়ে জ্ঞান
রোগের হয় সমাধান
পড়ো ইকরা আল্লাহ পাকের ফারমান ।

জীবন গড়ো কুরআন দিয়ে
নবীজির ওই ছুন্নাহ্ নিয়ে,
থাকবে সুখে আসবে সুদিন
জ্বালাও আলো রোজ প্রতিদিন।
বাড়বে জীবনের মান।
পড়ো ইকরা আল্লাহ পাকের ফারমান।

মিছে মায়ার এই দুনিয়ায়
মিছে মিছে দিন কাটে সময়,
করি সব কিছু যে আমার আমার
জ্ঞান ছাড়া কিছু থাকে না আর।
দান ধ্যান বাড়াও জ্ঞান জীবনের মান।
পড়ো ইকরা আল্লাহ পাকের ফারমান।

লেখার সময়: 9:20pm
তারিখ: 10.06.2021

বুধবার, ১০ মার্চ, ২০২১

জ্ঞানের অপব্যবহার

 


   জ্ঞানের অপব্যবহার
তরিকুল ইসলাম খালাসী
   মধ্য বেনা, বাদুড়িয়া

আমরা যারা জ্ঞানী গুণী
থাকবো নাকো বসে,
জ্ঞান চর্চায় মত্ত হব
চাষী যেমন খেত চষে ।

নইলে সবই কেড়ে নেবে
ওই মূর্খের দল,
সমাজ এতে বেড়ে যাবে
অগণিত মাতাল ।

কে মাস্টার কে বা ছাত্র
যায়না যখন বোঝা,
অপরাধীরা পার পেয়ে যায়
নির্দোষ পায় সাজা ।

স্কুল-কলেজ নেইতো আর কম
আছে অনেক রকম মাস্টার,
তাহলে কি করে নির্বো পেলো
দেশ চালাবার অধিকার ।

আমরা যারা জ্ঞানী গুণী
যতদিন থাকবো বসে,
দস্যু ডাকাত দুষ্টু লোকে
বসবে রাজ কষে ।

লেখা ০৯/০১/২০২১
সময় ৯:০৫ am

শনিবার, ৯ জানুয়ারি, ২০২১

আমরা সবাই ভারতবাসী


   আমরা সবাই ভারতবাসী
    তরিকুল ইসলাম খালাসী
       মধ্যবেনা,বাদুড়িয়া

আমরা সবাই ভারতবাসী
দেশের সেরা মানুষ,
আমরা হবো শ্রেষ্ঠ নীতির,
হবো নাকো বেহুঁশ ।

একি মাঠে একি সাথে
আমরা ফসল ফলাই,
এক নাঙ্গলে চাষ করি ভাই
ধর্মের বিভেদে নয় ।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে
আমরা করি বাস,
দেশের জন্য জীবন দিলো
বীর তিতুমীর-সুভাষ ।

রামের দেহে রক্তের প্রয়োজন
অপেক্ষায় আছে রহিম,
মানবতা মোদের দিয়েছে এই
যুগ বিখ্যাত তালিম ।

দ্বন্দ্ব-ফাসাদ করে কেনো
হাজার বছর পিছিয়ে যাবো,
দুর্নীতির ওই কারচুপি তে
কেনো!হিটলারের সঙ্গী হবো ।

গড়তে এ দেশ রক্ত দেবো
আমরা সবাই মিলে,
নচেৎ! দেশের সম্পদ নিয়ে যাবে
ওই উড়ন্ত চিলে ।

লেখার সময়:- ৬:১০am
   তারিখ:- ২৪-১২-২০২০



বুধবার, ২১ অক্টোবর, ২০২০

ভারত আমার

ভারত আমার 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা,বাদুড়িয়া 

ভারত আমার জন্মভূমি, 
ভারত আমার দেশ । 
এই মাটিতে বাঁচবো মোরা, 
এই মাটিতেই হবো শেষ । 
এই মাটিতে বেঁচে থাকা 
আমার অধিকার । 
 শিয়াল শগুনের হাত থেকে দেশ
বাঁচাতে হবে এবার । 
ঝাঁকে ঝাঁকে ওঠো জেগে 
দাও স্লোগান 
দূর্নীতি আর ধান্দাবাজী 
হবেই এবার শেষ ।।

দাও খুলে দাও

দাও খুলে দাও তরিকুল ইসলাম খালাসী মধ্যবেনা,বাদুড়িয়া দাও খুলে দাও বন্ধ তালা দুর্নীতির ঐ বেড়াজাল, নাও হাতে নাও জয়ের নিশান ধরো শক্ত হাতে পাল । দাও বুঝিয়ে দাও তুমি দাও বুঝিয়ে দাও মিথ্যা পরাজয়, সত্য হবেই জয় । সত্য পথে চলতে হবে নির্ভীক তোমার হতে হবে নাও হাতে নাও ঢাল জীবন দিয়ে লড়তে হবে একদিন তোমার মরতে হবে আজ নতুবা কাল । দাও গুড়িয়ে দাও তুমি দাও গুড়িয়ে দাও শয়তানের ওই আস্তানা, অধর্মের ওই কারখানা ।

হাতে যদি থাকে আলো

হাতে যদি থাকে আলো
 তরিকুল ইসলাম খালাসী 
 মধ্যবেনা,বাদুড়িয়া 

 হাতে যদি থাকে আলো 
 ঘুচে যাবে আঁধার কালো, 
ভাই রে ও ভাই রে ভাই রে ও ভাই রে ।
 সময়ের সাথে চলো জীবনটা বদলে ফেলো, 
থেকো না আর আঁধারে
 ও ভাই রে,ভাই রে । 
 যেনে বুঝে কথা বলো
 কথা মতো চলাই ভালো,
তা যে না হলে-
 জীবন ঝরবে অকাতরে । 
ও ভাই রে,ভাই রে ।






করোনা থেকে মুক্তি পেতে

করণা থেকে মুক্তি পেতে তরিকুল ইসলাম খালাসী মধ্যবেনা, বাদুড়িয়া করোনাতে মানা যতো সব কিছুকেই মানো ভাই, সাস্থ‍্য ভালো থাকবে তবে এই কথা কি ভুলা যায়! প্রথম কথা হাতটা ধোয়া হবেই অযূর মতো তার পরেতেই ঢাকবে মুখ বুরকা পরার মতো । সাস্থ ভালো রাখতেই হবে এই আমাদের জীবনপন । রোগব্যাধি বন্ধু তো নয় করতে পারে ধ্বংস পরিচ্ছন্ন নাও করে নাও জীবনেরই অংশ । থাকতেই হবে ভালো তোমায় ভালোবাসি আজীবন ।

Featured Post

মানবতার এই পৃথিবী

মানবতার এই পৃথিবী  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  হাতটা বাড়াও, হাতটা বাড়াও, মানুষের পাশে দাঁড়াও। অন্ধকারের র...