বুধবার, ৬ জুন, ২০১৮

গান .. একটা জাতি

                 একটা জাতি
      মোঃ তরিকুল ইসলাম মন্ডল
             মধ‍্যবেনা, বাদুড়িয়া

মোদের নয় পরিচয় হিন্দু মুসলিম
কিম্বা অন‍্য জাতি
জাত উপজাত সব কিছু পড়ে থাক
গড়ে উঠুক সম্প্রীতি ।

পরিচয়ে নই তো  মোরা শুধুই মানুষ
বরং উন্নত মানুষ
কেমন করে হয় বিবেকহীন মানুষ
পশুদের মতো হয় অভ‍্যাষ!
সব কিছু পড়ে থাক
এসো ভুলে যায় ভেদাভেদ কন্দল
দূর হোক মুছে যাক
সমাজে আছে যতো জঞ্জাল ।

এসো গোড়ে তুলি একটা জাতি ।।

আর নয় রক্তের হলি খেলা
থাকতে বেলা হই নিষ্পাপ
এখনই তা শুরু হোক
এগিয়ে যায় যাক এক ধাপ ।
আর পিছিয়ে নয় সত্ত‍্যের হবেই জয়
সুন্দর পৃথিবীতে চাই শান্তি
দূর হোক মুছে যাক
আছে যতো বিভ্রান্তি

এসো গোড়ে তুলি একটা জাতি ।।
                   ◆◆◆◆

মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭

উপহার

 
                      উপহার
        ◆তরিকুল ইসলাম খালাসী◆
              মধ্যবেনা, বাদুড়িয়া 

জ্ঞান শব্দের অর্থ কি 
জ্ঞানীরা বোঝে, 
তাই তো জ্ঞানীরা অনেক কিছু 
পায় খুঁজে ।

অনেক কিছু জানার পরে কি আর 
মানুষ মুর্খ‍ থাকতে পারে ?
না জেনেই মানুষ 
মু্র্খামী করে ।

আচ্ছা!মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ
এই কথা কি গেছে ভুলে ?
তাহলে চিন্তা চেতনা 
রেখেছে কোথায় তুলে !

কেউ জল বা ওয়াটার
কেউ বলে পানি 
ভাষা পার্থক‍্য থাকতেই পারে
এই নিয়েই কেন হানাহানি ।


জ্ঞানীদের মতো জ্ঞান অর্জন করার
তুমিও রাখো অধিকার, 
তুমিও হতে পারো শহীদ কুতুব 
সালাউদ্দীন ওমর মোক্তার ।

তুমিও যে মানুষ রাখতে হবে
স্মরণ বারবার 
স্রষ্টার পক্ষ থেকে 
তুমিও এক সমাজের উপহার ।

নচেৎ তুমি মানুষ বটে 
মানুষের মতো নয় জীবন 
এমনটা হয় যদি মনে রেখো 
একদিন হবে অবসান ।।
              =====

রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭

গান:- আয়রে আয় পাখি

                 আয়রে আয় পাখি
         মোঃ তরিকুল ইসলাম মন্ডল
                মধ‍্যবেনা,বাদুড়িয়া

(বাঁচ্চাদের গান)
আয়রে আয় পাখি
নতুন দিনে নতুন সুরে গান গাইতে ডাকি । 2
তোমার দুটি ডানা
আজকে হবে সবার কাছে তুমিই জানাশোনা । 2
তাই তো তোমায় ডাকি
তোমার ছবি আঁকি, 2
তুমি নতুন দিনের নতুন পাখির ছানা ।
আজকে হবে সবার কাছে তুমিই জানাশোনা । 2

আয়রে আয় পাখি  2

আজকের দিনে একা নয়
ঝাঁকে ঝাঁকে থাকতে হয়, 2
একসাথে এক সুরে গান গাইবো মোরা সবাই । 2
চল্ যেতে হয় যাবো দূরে  2
 আমরা পাখির ছানা ।
আজকে হবে সবার কাছে তুমিই জানাশোনা ।2

আয়রে আয় পাখি  2

আমরা কঁচি আমরা পাখি
আমরা ভবিষ‍্যৎ,
নতুন দিনে নতুন কথায় আজ নিলাম শপথ । 2
নতুন দিনে নতুন গানে  2
জানা হলো অজানা ।
আজকে হবে সবার কাছে তুমিই জানাশোনা  ।2

আয়রে আয় পাখি........।।

                       ▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
১৬/১০/২০১৭
সময়:- ১১টা ১০মিঃ
লেখা:- চারা তুলতে গিয়ে
চারা খেতেই বসে ।


শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭

কবিতা:- শিক্ষিত সমাজ চাই

             শিক্ষিত সমাজ চাই
       তরিকুল ইসলাম খালাসী 
            মধ‍্য-বেনা,বাদুড়িয়া

আমি খরাপ আমার সাথে ওদের
তুলোনা করোনা
ভালো যে তাকে
মর্যাদা দাও ।

আমি নির্বোধ
আমার মতো মূর্খ
এই সমাজে রেখো না
ওদের কে শিক্ষিত বানাও ।


আমি দেখতে চাই আমার ছেলে
আমার ভাই থাকবে পাহারায়
সুস্থ‍্য সমাজ গড়ে উঠুক
এই দুনিয়ায় ।

ওদের বোধ শক্তি নাই
ব‍্যবহার
হায়নার মতো হয়
এটা কি মানুষের পরিচয় ?

আলো থাকলে কালোর সাথে
সংঘর্ষ হবেই
মোদের ব‍্যবহারে মুগ্ধ হলে
ওরাও ভালো হয়ে যাবেই ।

ওরা যেন রক্ত নিয়ে না খেলে
শিক্ষিত বলে
শিক্ষার মর্যাদা তবেই পাবে
শিক্ষিত পেলে ।

এসো একটাই স্লোগান হোক মোদের
শিক্ষিত সমাজ চাই
শিক্ষিত সমাজ পেলে
সব কিছু হবে জয় ।।

               সমাপ্ত
০৮/০৮/২০১৭
সময়:- ১২:৪৮pm
লেখা:- বাড়িতেই বসে
উত্তর ২৪ পরগনা

গান:- নদী ও নদী

                   ।।। নদী ও নদী ।।।
             মোঃ তরিকুল ইসলাম মন্ডল
                    মধ‍্যবেনা, বাদুড়িয়া

(বাঁচ্চাদের গান)
নদী ও নদী
তুমি থাকতে আমার বাড়ির পাশে যদি,
ধরতাম আমি মাছ
ছুড়তাম আমি ঢিল
আনন্দ উল্লাসে ভর তো আমার মন ।

নদী ও নদী....

নদী তোমার বুকে চলে নৌ
নদী তোমার ভালো লাগে ঢেউ ।
নদী তোমার গর্ভে আছে রঙবেরঙ্গের মাছ
নদী তোমার পাড়ে আছে নানান রকম গাছ ।
তাই দেখিতে ছুটে আসি
ওরে নদী শোন ।

নদী ও নদী.......

নদী তোমার আঁকাবাঁকা পথে যেতে
ভালো লাগে ওই সুমদ্র পাড়ি দিতে ।
নদী তোমার ভালো লাগে আষাঢ় শ্রাবণ
নদী তোমার ভালো লাগে যখন ওঠে বান ।
তাই সকাল বিকাল দেখতে আসি
আমরা বন্ধু স্বজন ।

নদী ও নদী.....….।

বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

গান:- ঈদ তুমি

          ঈদ তুমি
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
      মধ‍্যবেনা,বাদুড়িয়া

ঈদ তুমি জড়িয়ে ধরো
     রক্ত মাখা মানুষটারে
         ঈদ তুমি আনন্দ দাও
           দুঃখিনী মায়ের অন্তরে ।

             ভালোবাসা কাছে আসা
          ঈদ তুমি শিখিয়ে দাও
     জীবনের যে মূল‍্য আছে
সকলেরই বুঝিয়ে দাও ।

ঈদ তুমি একা নও
         সকল মানবের
         ঈদ তুমি ধ্বংস করো
                          এই জালিমের ।

                ঈদ তুমি ভালোবাসো
          বঞ্চিত ভায়েদের
     ঈদ তুমি পাহারা দাও
মানব জীবনের ।।
                 সমাপ্ত 

কবিতা:- তুমি থাকতে

                  তুমি থাকতে
       মোঃ তরিকুল ইসলাম মন্ডল
             মধ‍্যবেনা,বাদুড়িয়া

যারা মানুষের রক্ত নিয়ে খেলে হোলি
যখন তখন যার তার দেয় বলি
এদের জন‍্য নয় এই দেশের মাটি
আজ এদের হাতেই কেন শাসন কাটি?

তুমি শান্তি প্রিয়... রক্ত দাও
তোমার রক্তে ওরা খেলবে হোলি
তুমি এটাও জানো এবং মানো
ভরা বুক ওরা করবে খালি ।

তুমি মানুষ তারাও মানুষ
শুধু পার্থক‍্য মানুসিকতার
তুমি মানুষ মানুষের কল‍্যাণে
ওরা রূপ নেয় হায়নার ।

তুমি স্বার্থ‍পর ছাড়া মানুষ হতে পারো
দেশের জন্য জীবনটাও দিতে পারো
জীবনের মায়া কাঁন্নায় কাঁনতে নাহি জানো
তুমি থাকতে ওদের হাতে দেশটি কেন?

                      সমাপ্ত

Featured Post

মানবতার এই পৃথিবী

মানবতার এই পৃথিবী  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  হাতটা বাড়াও, হাতটা বাড়াও, মানুষের পাশে দাঁড়াও। অন্ধকারের র...