মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭

উপহার

 
                      উপহার
        ◆তরিকুল ইসলাম খালাসী◆
              মধ্যবেনা, বাদুড়িয়া 

জ্ঞান শব্দের অর্থ কি 
জ্ঞানীরা বোঝে, 
তাই তো জ্ঞানীরা অনেক কিছু 
পায় খুঁজে ।

অনেক কিছু জানার পরে কি আর 
মানুষ মুর্খ‍ থাকতে পারে ?
না জেনেই মানুষ 
মু্র্খামী করে ।

আচ্ছা!মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ
এই কথা কি গেছে ভুলে ?
তাহলে চিন্তা চেতনা 
রেখেছে কোথায় তুলে !

কেউ জল বা ওয়াটার
কেউ বলে পানি 
ভাষা পার্থক‍্য থাকতেই পারে
এই নিয়েই কেন হানাহানি ।


জ্ঞানীদের মতো জ্ঞান অর্জন করার
তুমিও রাখো অধিকার, 
তুমিও হতে পারো শহীদ কুতুব 
সালাউদ্দীন ওমর মোক্তার ।

তুমিও যে মানুষ রাখতে হবে
স্মরণ বারবার 
স্রষ্টার পক্ষ থেকে 
তুমিও এক সমাজের উপহার ।

নচেৎ তুমি মানুষ বটে 
মানুষের মতো নয় জীবন 
এমনটা হয় যদি মনে রেখো 
একদিন হবে অবসান ।।
              =====

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...