রবিবার, ৬ মার্চ, ২০২২

রমজান মাসে

রমজান মাসে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

আমরা সবাই রমজান মাসে
রাখবো রোজা ভাই,
রোজা মোদের রাখতে হবে
হুকুম খোদার তাই  ।

রোজার মাঝে রোজাদারের জন্য যত কাজ,
সেই কাজেতে শিক্ষা আছে কেমন হবে সমাজ ।
তাইতো ওভাই রাখবো রোজা রমজান মাস এলে,
অনাহারের মুখে দেবো একটু খাবার তুলে ।

অসৎ থেকে থাকতে দূরে রোজার এই বিধান,
মুসালমানের জন্য খোদা তাই দিয়েছে রমাজান  ।
তাইতো ওভাই রাখবো রোজা নিয়ম কানুন জেনে,
আমরা হবো সেরা মানব থাকবো খোদার দ্বীনে  ।।

০৬.০৩.২০২২

কন্ঠস্বর

কণ্ঠস্বর
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
(শহীদ আনিস খান ভাইয়ের উদ্দেশ্যে এই কবিতাটি লেখা । )

তুমি ন্যায়ের পক্ষে বললে কথা
হতে পারো গুম,
আমি আনিস খান বলছি তাই
জনগণের ভাঙাও ঘুম  ।

আমার মত একটা আনিস
আর যেন ছাদের নিচে পড়ে না থাকে,
সন্তান হারানোর কষ্টে যেন মা
কাঁদে না দিকে দিকে  ।

তাই তুলতে হবে এমন আওয়াজ
কেঁপে উঠুক মসনদ থর থর,
ধামাচাপা দিয়ে কি বন্ধ করা যায়
হকপন্থীদের কণ্ঠস্বর !
       ======

ভালো ছেলে


ভালো ছেলে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ভালো ছেলে হতে হলে
লেখাপড়া করা দরকার,
নয়লে তোমায় করবে সবাই
তুচ্ছ আর বহিষ্কার ।

ভালো হলে জ্ঞানে গুনে
মুল্য পাবে এই জীবনে,
তাইতো তোমায় শিখতে হবে
জানতে হবে কেমন আঁধার !

ভালো ছেলের দুর্গম পথে
উপকৃত হয় সমাজ,
ছলনা তো নয় বোঝেনা সে হায়
সে তো নির্ভীক নিশ্চয়  ।।

বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

তোমার নামে পাখিরা

তোমার নামে পাখিরা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা,বাদুড়িয়া

তোমার নামে পাখিরা
গান গেয়ে যায়,
তোমার নামে ভোমরেরা
মধু দিয়ে যায়,
তোমার নামে ফুল সুরভী ছড়ায় ।

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ

সাগরের ঢেউ দেখো
উত্তাল হয় তোমার নামে,
চাঁদ সূর্য নিয়ম মেনে
চলে তোমার হুকুমে  ।
তোমার নামে ঝরে পড়ে ঝর্ণা ধারা
আল্লাহু আল্লাহ  ।

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ

সবুজের মাঠ বলে
গায় আমি তোমারই গান,
মানুষ তবে কেন ভুলে
হয়ে যায় বেঈমান ?
তোমার নামের গুজার করে বৃষ্টি ধারা
আল্লাহু আল্লাহ  ।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
09/12/2021

বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

আমরা

আমরা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

আমরা পৃথিবীকে
জাগাবো, জাগাবো, জাগাবো
আমরা বঞ্চিত মানুষের পাশে এসে
দাঁড়াবো দাড়াবো দাড়াবো ।

ডাকছে তোমায় জেগে উঠো
কাঁপছে সবাই উঠে দেখো,
লক্ষ্যে তুমি পৌঁছে যাবে
নিরাশ হয়ো নাকো ।

আশা ছেড়ো না, উঠে যেওনা, হাঁটতে থাকো ওই পথে,
তুমি হাঁটতে থাকো ওই পথে
সপ্ন ভেঙ্গনা হতাশা হয়োনা লক্ষ্যে তোমার পৌঁছাতে হবে,  লক্ষ্যে তোমার পৌঁছাতে হবে ।।
ডাকছে তোমায় জেগে উঠো কাঁপছে সবাই উঠে দেখো,
লক্ষ্যে তুমি পৌঁছে যাবে, নিরাশ হয়ো নাকো ।

তুমি ওদের ভয় পেওনা,
অধিকার তোমায় দেবে না,
ছিনিয়ে তোমার নিতে হবে,
তবেই তুমি জয়ী হবে ।
জ্বালিয়ে দাও তুমি সত্যের মশাল, আজ নতুবা কাল

ওই পথে চলো


ওই পথে চলো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ওই পথে চলো, তুমি ওই পথে চলো,
যে পথে তোমার সোনার জীবন,
যে পথে তোমার আলোর জীবন
আছে ভবিষ্যত ।

সুপথ হারালে তুমি পাবে না নাজাত,
কাটবে দিন শুধু স্বপ্নে দিবারাত ।
মনের দ্বন্দ্ব ছাড়ো একটি রাস্তা ধরো
যে পথে তোমার সোনার জীবন
যে পথে তোমার আলোর জীবন
আছে ভবিষ্যৎ ।

তোমার নামে আমি গান গাই প্রভু


তোমার নামে আমি গান গাই প্রভু
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

তোমার নামে আমি গান গাই প্রভু
তোমার নামে গান গাই,
তোমার নামে আমি গান গাই প্রভু
তোমার নামে গান গাই ।

তুমি দিয়েছো বাতাস দিয়েছো আলো
মোদের রেখেছো ভালো ।
জয় পরাজয় জীবনেতে হয়
দিয়েছো মোদের তাই জ্ঞানের আলো ।

সৃষ্টির শ্রেষ্ঠ তুমি করেছো মোদের
আর দিয়েছো সম্মান,
চলার পথে পদে পদে আমি করি ভুল
তাও করোনি অপমান ।

Featured Post

এই ভারতে মুসলিমদের অবদান

এই ভারতে মুসলিমদের অবদান  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  মাথা তুলে বলি আজ ইতিহাসের গান,  এই ভারতে আছে দেখো  মুসল...