মঙ্গলবার, ২ মে, ২০২৩

সময় তোমার ফুরিয়ে গেলে

সময় তোমার ফুরিয়ে গেলে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

হালাল হারাম না মানিলে 
যেতে হবে জাহান্নামে 
এই কথাটা ভুলোনা ভাই ভুলোনা, 
রঙিন জীবন বদলে যাবে 
একটু ওভাই দেখো ভেবে   
কিসের তরে তবে এতো বাহানা !

সময় তোমার যায় হারিয়ে 
মিছে মায়ায় খেলতে গিয়ে 
জবাব তুমি কিযে দেবে ভেবে দেখো না ।
শুনে ছিলে বুঝে ছিলে 
বুঝে বুঝে না চলিলে 
কেমনভাবে জীবন তোমার হবে ষোল আনা ! 
তাইতো ও ভাই কুরআন মেনে 
হারাম হালাল জেনে শুনে 
রবের দেওয়া এই নিয়ামত ভুলে যেয়োনা ।
হালাল হারাম না মানলে.....

কতো ভাইয়ের দিলে ফাঁকি
মনে করো বন্ধ আঁখি 
আল্লাহ তায়ালা কিছুই দেখে না, 
এমন ভাবে চললে জীবন 
জীবন হবে পশুর মতন 
কুরআনেতে আছে লেখা খুলে দেখো না ।
তাইতো ও ভাই জীবন গড়ো 
নবীর বাণী আঁকড়ে ধরো 
সময় তোমার ফুরিয়ে গেলে সুযোগ পাবে না 
হালাল হারাম না মানলে.....  ।।

শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

হালাল পথে

হালাল পথে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

বৈধ পথে শ্রম দিয়ে 
করতে হবে তোমায় কাজ, 
সেই কাজ যতোই হোকনা ছোটো 
নেইকো তাতে লাজ...
ও ভাই নেইকো তাতে লাজ ।

রবের বিধি বিধান মনে 
গড়ো তোমার জীবন, 
কাল হাশোরে মুক্তি পাবে 
জান্নাত হবে ধন ।
সেই আশাতেই করো কাজ 
হোকনা ফকির তোমার সাজ 
মনের মাঝে এমন আশা 
বেঁধে রাখো রোজ । 

রং তামাশার এই দুনিয়ায় 
এমন কিবা পাবে হায়, 
সন্তান আদি স্ত্রী তোমার 
থাকবে দূরে ভাই । 
কিসের মায়ায় হারাম পথে 
তোমার ও ভাই জীবন কাটে, 
চোখ বুজিয়ে তুমি তোমার 
নাও গো ও ভাই খোঁজ ।।






শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

তোমার ঘরে কন্যা এলে

তোমার ঘরে কন্যা এলে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তোমার ঘরে কন্যা এলে 
শুকরিয়া করো আদায়,
রহম নিয়ে আসে ওরা
তোমারই দরজায় । 

নবীজির(সাঃ)ওই মায়ের আদর
দিয়েছিলেন ফাতেমা, 
নারী তোমার মায়া মমতায়
হয় যে প্রিয়তমা । 
তাই তোমারই কন্যা হলে  
অখুশি হয়োনা ভাই, 
রহম নিয়ে আসে ওরা
তোমারই দরজায় ।  

তিনটি কন্যা যার ঘরেতে 
তার জান্নাতেরই ঘোষণা, 
খুশি হয়ে এই ঘোষণা 
দিলেন তোমায় রাব্বানা । 
তাইতো বলি রবের ভয়ে 
কন্যা হত্যা করোনা ভাই, 
রহম নিয়ে আসে ওরা
তোমারই দরজায় ।। 

তুমি মুসলিম জাতি

তুমি মুসলিম জাতি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তুমি ফিৎনার মাঝে ডুবে কেন 
ওহে মুসলিম জাতি, 
তুমি বাতিল থেকে থাকবে দূরে 
এটাই তোমার খ্যাতি । 
তুমি মুসলিম জাতি.. তুমি মুসলিম জাতি..
তুমি মুসলিম জাতি.. তুমি মুসলিম জাতি..

তুমি থাকবে সদা হকের পথে 
আনবে বলে সুদিন, 
তুমি মানব জাতির মাঝে দিবে 
ভালোবাসা সীমাহীন ।
তুমি ভক্ষক নও তুমি রক্ষক 
এটাই তোমার নীতি । 
তুমি মুসলিম জাতি.. তুমি মুসলিম জাতি..
তুমি মুসলিম জাতি.. তুমি মুসলিম জাতি.. 

তুমি অন্যায় রুখে ঘুচিয়ে ছিলে 
কতো মানুষের হাহাকার, 
তুমি শত আঘাত সহ্য করে 
শান্তি দিলে উপহার । 
তুমি বীরের বেশে বুঝিয়ে দিলে 
রাখবে কেমন সম্প্রতি ।
তুমি মুসলিম জাতি.. তুমি মুসলিম জাতি..
তুমি মুসলিম জাতি.. তুমি মুসলিম জাতি..


তুমি বৃষ্টি না দিলে

তুমি বৃষ্টি না দিলে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তুমি বৃষ্টি না দিলে এই জামিন
হয়ে যেতো মরুভূমি, 
তোমারই দায়া সীমাহীন
তাইতো মোরা কদম চুম্বী । 

বৃষ্টি ছাড়া হয়না জমিনে
কোনো ফসল,  
তোমার হুকুমে হয়ে থাকে 
এই আদি আসল । 
সেই বৃষ্টি দিয়ে মন ভরিয়ে
দিয়েছো তুমি ।
তোমারই দায়া সীমাহীন 
তাইতো মোরা কদম চুম্বী । 

সিজদায়ে মাথা নুয়ে 
দিই তোমারই পায়ে, 
তুমি পাপের ওই শাস্তি 
দেবে সেই ভয়ে । 
অগণিত নিয়ামত দিয়েছো তুমি
অনেক দামী ।
তোমারই দায়া সীমাহীন 
তাইতো মোরা কদম চুম্বী ।। 





মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

সালাম সালাম সালাম প্রিয়

সালাম সালাম সালাম প্রিয় 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

সালাম সালাম সালাম প্রিয়
নবীজি (সাঃ) তোমায়, 
তুমি মোদের জন্যে সুপথ 
এনেছিলে ধরায় । 

কতো আঘাত প্রতিঘাতে 
কেটে গেছে জীবন, 
সেই আঘাতে হয়েছে দেখো
তোমার দেহের রক্তক্ষরণ ।
তবু তুমি হওনি হতাশ 
এই উম্মতের মায়ায় । 
সালাম সালাম সালাম প্রিয়
নবীজি (সাঃ) তোমায় । 

শহীদ হলেন প্রাণের চাচা 
হিন্দা চিবাই কলিজা, 
তবু তুমি করলে মাফ 
দাওনি তাকে সাজা । 
এমন দয়ার নবী তুমি 
তোমার সম কেই নাই ।
সালাম সালাম সালাম প্রিয়
নবীজি (সাঃ) তোমায় ।।

কুদৃষ্টি বদলে ফেলো

কুদৃষ্টি বদলে ফেলো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

কুদৃষ্টি বদলে ফেলো 
বদলে ফেলো অসৎ কাজ,
শান্ত ভাবে চললে তুমি 
করবে আবার শান্তি বিরাজ । 

হয়ো নাকো তুমি ও ভাই 
এই সমাজের বোঝা, 
তোমার জন্য রবের দেওয়া 
পথটি সরল সোজা । 
তাইতো করি এই আহবান 
গঠন করো আবার সমাজ ।
শান্ত ভাবে চললে তুমি 
করবে আবার শান্তি বিরাজ । 

ধ্বংসস্তূপে ধ্বংস হয়ে 
গেছে কতো আমলার দল, 
অকারনেই ওদের মতো 
পুড়াবে ভাই কেন কপাল !
তুমিই যে ভাই সবার সেরা 
যাও ভুলে যাও কেন আজ ।
শান্ত ভাবে চললে তুমি 
করবে আবার শান্তি বিরাজ ।

Featured Post

মানবতার এই পৃথিবী

মানবতার এই পৃথিবী  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  হাতটা বাড়াও, হাতটা বাড়াও, মানুষের পাশে দাঁড়াও। অন্ধকারের র...