শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯

যদি মেনে নাও

              যদি মেনে নাও
    মোঃ তরিকুল ইসলাম মন্ডল
            মধ‍্যবেনা,বাদুড়িয়া

নিন্দুকেরা করবে নিন্দা
এটা নতুন কথা নয়,
ওই কথাতে সৎ কাজ থেকে বিরত থাকা
 মানুষেরও কম‍্য নয় ।

ছিলো আছে থাকবে
ওই নিন্দুকেরা,
তার মাঝেতেও আছে দেখো
সৎ মানুষেরা ।

প্রশংসা পাওয়ার জন‍্যে যদি
করো ভালো কাজ
হয়তো পাবে প্রশংসা তুমি
পাবে না মেনের সমাজ ।

প্রশংসা ছাড়াই করো কাজ
মনের দোয়ার খুলে
হয়তো পাবে না প্রশংসা তুমি
সমাজে তো কিছু দিলে ।

যাবে না বৃথা যাবে না
তোমার ওই শ্রম
যদি মেনে নাও তুমি
স্রষ্টার নিয়ম ।
9:04pm
20-07-2018

প্রতিবাদ করো

            প্রতিবাদ করো
     তরিকুল ইসলাম খালাসী 
          মধ‍্যবেনা,বাদুড়িয়া

মানুষ রূপের পশুরা আজ
পরকিয়াতে মেতে
হোক না সে পরের বধূ
নেইকো ক্ষতি তাতে ।

ভালো যদি লাগে তোমার
হোক না রাজার মেয়ে
আইন আছে উলু লুলু
করতে পারো গিয়ে ।

পরকিয়াতে গলাই দড়ি
হোক না নারী-পরুষ
দোষের পরে নির্দোষ হতে
ব‍্যবস্থা আছে ঘুষ ।

এমন সরকার রখলেই হবে
হাজার হাজার ধর্ষণ
হয় তো বাদ পড়বে না আর
তোমার আদরের ছোটো বোন ।

গর্জে ওঠো প্রতিবাদ করো
তুমি যদি না হও কাপুরুষ
তোমার গর্জনে সব কিছু হবেই ছাই
প্রয়োজন শুধু বুক ভরা সাহস ।।


     

রবিবার, ২২ জুলাই, ২০১৮

কবিতা:- যদি মেনে নাও

              যদি মেনে নাও
    মোঃ তরিকুল ইসলাম মন্ডল
            মধ‍্যবেনা,বাদুড়িয়া

নিন্দুকেরা করবে নিন্দা
এটা নতুন কথা নয়,
ওই কথাতে সৎ কাজ থেকে বিরত থাকা
 মানুষেরও কম‍্য নয় ।

ছিলো আছে থাকবে
ওই নিন্দুকেরা,
তার মাঝেতেও আছে দেখো
সৎ মানুষেরা ।

প্রশংসা পাওয়ার জন‍্যে যদি
করো ভালো কাজ
হয়তো পাবে প্রশংসা তুমি
পাবে না মেনের সাজ ।

প্রশংসা ছাড়াই করো কাজ
মনের দোয়ার খুলে
হয়তো পাবে না প্রশংসা তুমি
সমাজে তো কিছু দিলে ।

যাবে না বৃথা যাবে না
তোমার ওই শ্রম
যদি মেনে নাও তুমি
স্রষ্টার নিয়ম ।
9:04pm
20-07-2018

সোমবার, ৯ জুলাই, ২০১৮

কবিতা:- কিয়ামত

                   কিয়ামত
     মোঃ তরিকুল ইসলাম মন্ডল
           মধ‍্যবেনা,বাদুড়িয়া

দ্বীর্ণ-বিদীর্ণ হইবে যখন
আসিবে তখন কিয়ামত ।
দুনিয়ায় দেখানো খোদার শেখানো
আছে বড়ই নিয়ামত ।
কবর যখন খুলিয়া দেবে
সমুদ্র যাইবে ফেটে ।
মানুষ তখন হাহাকারে
উঠবে খোদার ডেকে ।
ভয়ে ভীতু মানুষেরা তখন
বলিতে থাকিবে হায় ।
এমন দৃশ‍্য তো কখনও
মোরা দেখি নাই ।
সত‍্য মিথ‍্যা বাঁছাই হইবেই
কিয়ামতের মাঝে ।
সত‍্য পন্থীরা চলিয়া যাইবে
গুলবাগিচার দিকে ।
পাপিদের মুখূ রইবে তখন
হায়রে হায়রে হায় ।
এমন দিন আসিবে জানিলে
করিতাম না অন‍্যায় ।
হে প্রভু এ দিনের তরে
ছাড়িয়ে দাও আমায় ‌।
পুনর্জন্মে আসিয়া আমি,
এবাদাত করিবো তোমায় ।।

কবিতা:- হও-মুসলিম

                 হও- মুসলিম
     মোঃ তরিকুল ইসলাম মন্ডল
            মধ‍্যবেনা,বাদুড়িয়া

হও-মুসলিম এক জোট
বাত্বিলের কখনো দিওনা ভোট ।
ছলেবলে কৌশলে দাবার মতো চালচেলে
'ঈমান" করিতে চায় লুট ।

ওরা মোদের চিরদিনের দুশমন
আল্লাহু আকবর বলে গাও স্লোগান ।
দেখো জালিমরা থমকে যাবে
যতুই হোক পাষান ।

ওহে মুসলিম জাগ্রত হও
নষ্ট করো শয়তানদের ভান্ডার ।
'ইসলাম" জয় করবার জন্য প্রতিবাদ করো
দূর হোক কালো আঁধার ।

অগ্রসর হয়ে এগিয়ে এসো
পিছিয়ে থেকো না আর ।
সকল মানব কে জানিয়ে দাও
'ইসলাম" যে সবার ।

ওহে মুসলিম বেরিয়ে পড়ো
ঘরের ভিতর থেকো না আর ।
তোমাকে ডাকিতেছে সেই পথিক
আল্লাহুর সাথে যার কারবার ।

হে বিশ্ব মালিক জানি না পথে যেতে
ভুল হয় কত বার ।
তবুও আমি মাফ চাই
ভুল হয় যত বার ।।

বুধবার, ৬ জুন, ২০১৮

কবিতা....বর্তমান রাজনীতি

              বর্তমান রাজনীতি
       মোঃ তরিকুল ইসলাম মন্ডল

ধর্ম আজ কলা গাছ
রাজনীতির হাতিয়ার
ধর্মের নামে চলছে
দুর্নীতির কারবার ।

মঞ্চে উঠতেই হয় নেতার বুলি
আগডুম বাগডুম
চোরের দল নেতা সাঁজে
আর ভালো মানুষ হয় গুম ।

হায়নার বেশে মানুষ আজ খায়
মানুষের রক্ত
যারা মানুষ মারে দেশের মানুষ আজ
তাদের কেন ভক্ত‍ ?

নেতার পিছে ঘুরছে যারা
তাঁরা কিছু পাওয়ার আশায়
রাস্তা ঘাটে আগুন আর
হিংসার প্রদীপ জ্বালায় ।

এমন নেতা থাকলেই হবে
বোমা বাজি আর দাঙ্গা
আর মুন্ত্রীরা ভাষণ দেবেন
ওহ ! এ সাব কিয়া কারেঙ্গা !!
              ====

গান... মাতাল থেকে বাঁচতে


            মাতাল থেকে বাঁচতে (গান)
        মোঃ তরিকুল ইসলাম মন্ডল
                মধ‍্যবেনা,বাদুড়িয়া

রাখবো না আর মাতাল গুলোর
দেশে গ্রামে
থাকলে মাতাল যাবে সবাই
জাহান্নামে ।
মাতাল থেকে বাঁচতে হলে
ভাঙ্গো মদের দোকান রে।
মাতাল গুলোর পাঠাও বিবি
পাগলা গারদে ।

বেড়েছে আজ
মাতালের দল
তাই তো ওরে
দেশেটা অচল ।
ধর্ষিতা আর লুচ্চগিরি
মাতালের কারণে- হ‍্যায়,
মাতাল থেকে বাঁচতে হলে
ভাঙ্গো মদের দোকান রে।
মাতাল গুলোর পাঠাও
বিবি পাগলা গারদে ।

এসো মাদক মুক্ত সমাজ গড়তে
সবাই করি পণ,
এই সংকটে জাতির অাজ
ঐক্য প্রয়োজন।
এখনো থাকলে বসে
দেশটা হবে মাতালের,
মাতাল থেকে বাঁচতে হলে
ভাঙ্গো মদের দোকান রে।
মাতাল গুলোর পাঠাও
বিবি পাগলা গারদে ।

Featured Post

এই ভারতে মুসলিমদের অবদান

এই ভারতে মুসলিমদের অবদান  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  মাথা তুলে বলি আজ ইতিহাসের গান,  এই ভারতে আছে দেখো  মুসল...