রবিবার, ২২ জুলাই, ২০১৮

কবিতা:- যদি মেনে নাও

              যদি মেনে নাও
    মোঃ তরিকুল ইসলাম মন্ডল
            মধ‍্যবেনা,বাদুড়িয়া

নিন্দুকেরা করবে নিন্দা
এটা নতুন কথা নয়,
ওই কথাতে সৎ কাজ থেকে বিরত থাকা
 মানুষেরও কম‍্য নয় ।

ছিলো আছে থাকবে
ওই নিন্দুকেরা,
তার মাঝেতেও আছে দেখো
সৎ মানুষেরা ।

প্রশংসা পাওয়ার জন‍্যে যদি
করো ভালো কাজ
হয়তো পাবে প্রশংসা তুমি
পাবে না মেনের সাজ ।

প্রশংসা ছাড়াই করো কাজ
মনের দোয়ার খুলে
হয়তো পাবে না প্রশংসা তুমি
সমাজে তো কিছু দিলে ।

যাবে না বৃথা যাবে না
তোমার ওই শ্রম
যদি মেনে নাও তুমি
স্রষ্টার নিয়ম ।
9:04pm
20-07-2018

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...