সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

হাশরের মাঠ বড়োই কঠিন

হাশরের মাঠ বড়োই কঠিন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

হাশরের মাঠ বড়োই কঠিন 
ঋণের বোঝা নিয়ে যেওনা তুমি 
ঋণের বোঝা নিয়ে যেওনা ।
যাকে আপন করছো তুমি 
সেউ তো কাছে আসবেনা সেদিন 
সেউ তো কাছে আসবেনা । 
হাশরের মাঠ বড়োই............... 

খিয়াল খুশি যদি 
তুমি করো ঋণ, 
কি জবাব দেবে ওই 
হাশরের দিন !
সেইদিন আশার আগেই তৈরি থাকো
যেওনা ভুলে যেওনা তুমি 
যেওনা ভুলে যেওনা ।
হাশরের মাঠ বড়োই............... 

কতো পাপ জানিনা 
হয়েছে জমা, 
হে প্রভু মোদের 
করে দিও ক্ষমা । 
এই মিনতি তোমার কাছে প্রভু 
করি মুক্তি কামনা মোরা ।
করি মুক্তি কামনা ।
হাশরের মাঠ বড়োই............... ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...