শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

গল্পের ছলেও বলো না তুমি

গল্পের ছলেও বলো না তুমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

গল্পের ছলেও বলো না তুমি
অসৎ কোনো কথা, 
যে কথা তোমার ধ্বংস করে 
নেকির ওই খাতা । 
গল্পের ছলেও .................. 

কিরামান কাতেবীন ব্যস্ত সদা
লিখতে তোমার অমল, 
বুঝবে সেদিন আমল গুলো 
নকল কি‍'বা আসল । 
সেদিন আমলনামা নকল হলে.. 
লাগবে শুধুই ব্যাথা । 
যে ব্যাথা তোমার ধ্বংস করে
নেকির ওই খাতা । 
গল্পের ছলেও .................. 

সত্য কথা বলায় যদি 
যায় চলে জীবন, 
তবু!হাসি মুখে জীবন দিও 
নেই তাতে বারণ । 
যদি মনের মাঝে না জেগে ওঠে... 
ওই শহীদের কথা ।
জানবে তবে শূন্য তোমার 
নেকির ওই খাতা । 
গল্পের ছলেও .................. ।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...