মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ছোট্ট সোনার স্বপ্ন

ছোট্ট সোনার স্বপ্ন
 তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া, (উত্তর ২৪ পরগনা) 

ফুলের মতো শিশুরা সব
হাসতে কেন ভোলে না,
পাখির মতো মুক্ত ডানায়
স্বপ্ন কেন দোলে না? 

এখন কেন হিংসা মনে
বন্ধু থাকে দূরে,
ভালোবাসার মিষ্টি কথায় মন 
ভরবে না কি সুরে?
এখন কেন গাছের ডালে
পাখির বাসা বাঁধে না,
নদীর জলে সোনার রোদ
আগের মতো হাসে না? 

এখন কেন মিথ্যে বলে
সত্য কথা বলি না,
সবার সাথে মিলেমিশে
সুন্দর জীবন গড়ি না?
ছোট্ট হাতে ফুল ফোটাব
কাঁদতে কাউকে দেব না,
হাসি দিয়ে সবার মনে
দুঃখ জমতে দেব না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

ছোট্ট সোনার স্বপ্ন

ছোট্ট সোনার স্বপ্ন  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা বাদুড়িয়া, (উত্তর ২৪ পরগনা)  ফুলের মতো শিশুরা সব হাসতে কেন ভোলে না, পাখির মতো মুক্ত ডানায...