শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

যদি আমার আচারণে ও ভাই

যদি আমার আচারে ও ভাই 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যদি আমার আচারণে ও ভাই
কষ্ট পেয়ে থাকো, 
দোহাই তোমার কাছে আমার
ক্ষমার চোখে দেখো । 

আল্লাহ তাআলা করবে ক্ষমা 
জানি মোদের পাপ, 
বন্ধু ক্ষমা হবেনা তোমার 
দেওয়া অভিশাপ । 
তাই বন্ধু তুমি আমার প্রতি... 
কঠর হয়োনা নাকো ।
দোহাই ‌তোমার কাছে আমার
ক্ষমার চোখে দেখো । 
যদি আমার আচারণে......

বনী আদমকে করলে ক্ষমা 
তুমিও পাবে ক্ষমা,
সকল কাজের প্রতিদান ওই 
হবে আমলনামায় জমা । 
তাই বন্ধু তুমি হও হৃদয়বান 
ভুলে যেও নাকো ।
দোহাই ‌তোমার কাছে আমার
ক্ষমার চোখে দেখো । 
যদি আমার আচারণে......।।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...