রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

কেউ কারো নয়

কেউ কারো নয় 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কেউ কারো নয়
এই দুনিয়ায়, 
মিছে মিছে শুধু 
আপনের অভিনয় ।  
ও..মিছে মিছে শুধু 
আপনের অভিনয় ।

জানি সব রেখে তোমার 
চলে যেতে হবে, 
ক্ষণস্থায়ীর এ জীবনে 
রবে না কেউ রবে । 
তবু কেন এতো আশা... 
ও ভাই..তবু কেন এতো আশা 
এই বুকে জমে রয় ।
মিছে মিছে শুধু 
আপনের অভিনয় ।  
কেউ কারো নয়.......... 

আপন যাদের বলো তুমি 
আপন শুধুই ভবে,
স্বার্থ ফুরালে তারা 
দূরে দূরে পিছে রবে । 
তাইতো বলি আপন শুধু...
ও ভাই..তাইতো বলি আপন শুধু 
রব ছাড়া কেহ নয় ।
মিছে মিছে শুধু 
আপনের অভিনয় ।  
কেউ কারো নয়.......... ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...