শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

কার নামেতে কুহু কুহু

কার নামেতে কুহু কুহু 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কার নামেতে কুহু কুহু 
করছিস কোকিল ছানা, 
কে'বা তোরে সময় মত 
দিচ্ছে মুখে দানা । 

ওই অজানায় যাচ্ছিস উড়ে 
দুটি পাখা মেলে, 
যিনি তোকে শক্তি দিলো 
তাঁকেই স্রষ্টা বলে ।
তোর কন্ঠের মিষ্টি সুরে...
ওরে তোর কন্ঠের মিষ্টি সুরে 
মনটা হয় দিওয়ানা । 
কে'বা তোরে সময় মত 
দিচ্ছে মুখে দানা ।  
কার নামেতে............  

তুই যে স্বাধীন তাই প্রতিদিন 
গাইতে পারিস গান,
কে'বা তোকে করলো স্বাধীন 
ওরে ভাগ্যবান । 
তাইতো তোরে বলবো আমি... 
ওরে তাইতো তোরে বলবো আমি 
ভুলিস না রাব্বানা ।
কে'বা তোরে সময় মত 
দিচ্ছে মুখে দানা ।  
কার নামেতে............ ।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...