শনিবার, ২৯ জুলাই, ২০১৭

কবিতা:- বাঁধার প্রাচীর ভেঙ্গে ফেলুন

          বাঁধার প্রাচীর ভেঙ্গে ফেলুন
         মোঃ তরিকুল ইসলাম মন্ডল
                মধ‍্যবেনা,বাদুড়িয়া

হিন্দু মুসলিম জৈন খ্রীষ্টান
সবাই মানুষ তাঁরই দান
কেউ ডাকে আল্লাহ কেউ ডাকে ভগবান
নয় ভেদাভেদ সবাই সমান ।

শিখি একই প্রতিষ্ঠানের ভাষা জ্ঞান
স্কুল কলেজ বিদ্যমান
হয় হিন্দু না হয় মুসলমান
আমাদেরই শিক্ষক হন ।

একই সাথে করি রক্তদান ।
কেউ জৈন কেউ খ্রীষ্টান
হোক না সে মুসলমান
সকলেরই চাওয়া বেঁচে উঠুক একটি প্রাণ ।

একই পুকুরে করি স্নান
হয় সব কিছুতেই আদান প্রদান
সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সম্মান
আল্লাহ করেছেন দান ।

হিন্দু মুসলিম সুস্থ থাকুন
বাঁধার প্রাচীর ভেঙ্গে ফেলুন
নতুন সমাজ গড়ে তুলুন
এই হোক মোদের স্লোগান ।।
              সমাপ্ত

29/07/2017
সময়:-02:20pm
লেখা:-বাদুড়িয়া হিন্দু মুসলিমের বিভেদ নিয়ে ।
রচনা:- বাড়িতেই বসে
উত্তর 24 পরগনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...