শুক্রবার, ২১ জুলাই, ২০১৭

কবিতা:- ঈদের দাবি

ঈদের দাবি
   তরিকুল ইসলাম খালাসী 

এতিম মিস্কিনের মুখের হাসি
ঈদ করেছে দাবি
নতুন কাপড় লাক্সা-সিমায়
পায় যেন ওরা সবি ।

ঈদের দাবি ত্রিশটি রোজা
আরও দাবি যাকাত
যাদের নেই পিতা-মাতা
তাদের রাখো মাথায় হাত ।

ঈদের দাবি পাঁচ ওয়াত নামাজ
আরও দাবি জামায়াত
আমরা মেনে নিলেই তবে
ঈদ করিবে সাফায়াত ।

ঈদের দাবি হিংসা নয়
হও একে অপরের বন্ধু
হোক না সে জৈন-খ্রিস্টান
যদিও হয় হিন্দু ।।

              সমাপ্ত

19জুন 2017
সময় 1:30 মিনিট pm
23শে রমজান,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...