শনিবার, ২৯ জুলাই, ২০১৭

কবিতা:-প্রাপ্য বুঝে নিতে

              প্রাপ‍্য বুঝে নিতে
        তরিকুল ইসলাম খালাসী 
            মধ‍্যবেনা,বাদুড়িয়া

ফুট পথের ধারে
কতো অসহায়কে দেখা যায়
কিন্তু বর্তমান সময়
কে কার খোজ নেয় ।

বরং ওদের মাথায় কাঁঠাল রেখে
কি ভাবে খাওয়া যায়
এই নিয়েই এ দেশে
খুব গোবেষণা হয় ।

মঞ্চে বুলি দিয়ে দেশের দুর্দশা দূর করে
কিন্তু বাস্তাবে একশিকেও নয়
এই তো যাদের করেছি বিশ্বাস
তাদের পরিচয় ।

আসলে চোরের কি আর বিচার আছে
কার জিনিস করছি চুরি !
কিছু না পেলেও পেলাম তো
ছেঁড়া পুটলা থলি ।

এ দেশে চোরেদের
জামাই আদর হয়
শেষ বেশ শশুরের
মেয়ে রেখেও পালায় ।

তাই আর জামাই আদর নয়
নিজের প্রাপ‍্য বুঝে নিতে
এসো সবাই এক সাথেই
এগিয়ে যায় ।।
              সমাপ্ত

24/07/2017
সময়:-01:35
লেখা:-বাড়িতেই বসে
উত্তর 24 পরগনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...