মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

তোমাদের ভুলিনি আমরা

তোমাদের ভুলিনি আমরা 
 তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

(শহীদ আবু সাঈদ মুগ্ধ ও শহীদদের স্মরণে)

আবু সাঈদ মুগ্ধ —
তোমাদের ভুলিনি আমরা,
মরণি মরণি জানি —
শহীদ হয়েছ তোমরা।
---
বুকে পাথর বেঁধে
এসেছিলে রাজপথে,
গড়তে সোনার বাংলা —
মানুষ থাকবে সুখে।
ফ্যাসিবাদ যাবে রুখে,
সাফাই হবে এই জংলা।
তোমাদের রেখেছি
স্মৃতির পাতায় তাই আমরা।
মরণি মরণি জানি —
শহীদ হয়েছ তোমরা।
আবু সাঈদ মুগ্ধ…
---
বৃথা যায়নি রক্ত তোমাদের,
বিজয় পেয়েছি আমরা।
ভুলিনি ভুলিনি আঠারো কোটির —
হৃদয়ে শুধুই তোমরা।
তোমাদের আজ তাই —
রেখেছি স্মরণে আমরা।
মরণি মরণি জানি —
শহীদ হয়েছ তোমরা।
আবু সাঈদ মুগ্ধ…।। 

#ইসলামিক_কবিতা #বিশ্বাস #নৈতিকতা #তরিকুল_ইসলাম_খালাসী #ইসলামিক_বার্তা #বাংলা_কবিতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...