মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

জুলাইয়ের সেই দিনটা

জুলাইয়ের সেই দিনটা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

মুখরিকা: 

জুলাইয়ের সেই দিনটা
স্মরণ করতে চাই,
ফ্যাসিবাদের এই বাংলায়
নাই কোনো ঠাঁই নাই। 
--- 
✦ ১ম অন্তরা:

ছাত্রজনতা রাস্তায় নেমে
লিখেছিল যে গান,
ভয়ে তবু কণ্ঠ থামে না,
চায় ন্যায়েরই মান।
সেই সাহসের উত্তরাধিকার —
শপথে আবার চাই।
ফ্যাসিবাদের এই বাংলায়
নাই কোনো ঠাঁই নাই।
জুলাইয়ের সেই….....
---
✦ ২য় অন্তরা:

মিথ্যা কথা, দমননীতি
ছিল যে তখন চূড়ায়,
তবুও তরুণ মেরুদণ্ডে
দাঁড়িয়েছিল সজায়।
আজো সেই চেতনার টানে —
প্রাণটা কেঁপে যায়।
ফ্যাসিবাদের এই বাংলায়
নাই কোনো ঠাঁই নাই। 
জুলাইয়ের সেই….....
---
✦ ৩য় অন্তরা: 

বাঁধা আসে, ধমক আসে,
তবু থামে না পথ,
এই বাংলার বাতাস জানে —
ছাত্র একতার হিম্মত।
সেই প্রতিধ্বনি বুকের ভেতর —
রক্তে গর্জন গায়। 
ফ্যাসিবাদের এই বাংলায়
নাই কোনো ঠাঁই নাই। 
জুলাইয়ের সেই….....।। 

#ইসলামিক_কবিতা #বিশ্বাস #নৈতিকতা #তরিকুল_ইসলাম_খালাসী #ইসলামিক_বার্তা #বাংলা_কবিতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...