শুক্রবার, ৬ জুন, ২০২৫

শান্তির ডাক

 শান্তির ডাক 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা, বাদুড়িয়া (কোলকাতা)

শান্তির রাজ্যে 
আমরা আছি,
তবুও বুকভরা 
বিষের আঁচি । 
ওই অশান্ত যারা | করেছে বাছা,
এসো আজ তাদের | করি নাচা ।

জ্বলেছে আগুন 
রাগে-শাপে,
মানব গড়েছে  
বিষের পাপে । 
ভুলের বাতাসে | কালো ধোঁয়া,
সত্যের পথে | নেই যে ক’য়া। 

এসো হে বন্ধু  
হাত ধরো আজ,
ভালোবাসা হোক 
মনের সু-সাজ । 
ঘৃণার মুখে | বলি "না রে" ! 
আলোক জ্বালাও | হৃদয় দ্বারে । 

এসো গড়ি এক সকাল 
শান্তির নামে, 
ভালোবাসাতেই সব 
উঠুক জমে ।  
নব আলোর তরে | চলি রে ভাই,
মানুষ গড়ার | শপথ চাই ।।  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...