বুধবার, ৪ জুন, ২০২৫

যে শিক্ষিত

যে শিক্ষিত 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যে শিক্ষিত সৎ সাহসে
সত্য কথা বলতে পারেনা, 
এই সমাজে ওরাও বোঝা 
লজ্জা ওদের লাগে না !

যে শিক্ষিত ঘুষের টাকায় 
ফুলে ফেঁপে ওঠে, 
এসো! বয়কট করি ওদের 
সমাজ থেকে দিই ছেঁটে । 

যে শিক্ষিত দায় বোঝেনা 
টাকায় সবই ভোলে, 
এমন শিক্ষা সমাজ থেকে 
দাও গো সবাই তুলে ।

যে শিক্ষিত অন্যায় দেখেও
নিরব থাকে সদা, 
বরং ওরা জাতির লজ্জা  
কেঁদে যায় মানবতা ।। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...