বুধবার, ৪ জুন, ২০২৫

সম্পর্ক

সম্পর্ক 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তোমার আমার সম্পর্কটা 
হোক আত্মার টানে, 
ধন্য হবে জীবনযাত্রা 
তৃপ্তি পাবে মনে । 

এই জীবনে সফলতা 
আসবে ধাপে ধাপে, 
মনের খায়েশ হবে পূরণ 
শত্রু উঠবে কেঁপে । 

আমরা জানি রক্তের বন্ধন 
হয় যে সবার আপন, 
না ! স্বার্থের টান যেই এসে যায় 
ছিঁড়ে সব বাঁধন ।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...