সোমবার, ২ জুন, ২০২৫

ফরিয়াদ

ফরিয়াদ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

মালিক তোমার কাছে মোরা
চাই গো পরিত্রাণ,‌ 
মালিক তুমি করো মোদের 
তোমার রহম দান । 

শত শত করেছি পাপ 
হয় সেই অনুশোচনা, 
এই মন ভেঙে খানখান 
তুমি ছাড়া কেউ দেখেনা । 
তোমার কাছে তাই গো আমি.. 
করি যে ফরমান । 
মালিক তুমি করো মোদের 
তোমার রহম দান ।  
মালিক তোমার কাছে……………… 

কঠিন ওই আজাব মোরা 
সইতে পারবো না, 
দাও করে ক্ষমা মোদের 
ওগো রব্বানা ।  
তোমার কাছে এই ফরিয়াদ..  
ওগো মেহেরবান । 
মালিক তুমি করো মোদের 
তোমার রহম দান । 
মালিক তোমার কাছে……………… ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...