রবিবার, ১ জুন, ২০২৫

সময় কথা বলে


সময় কথা বলে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আরে ভাই! 
সময় কথা বলে,  
ক্ষমতা ক'দিন চলে ?
একটু যদি বুঝতে !

পাল্টে যেতো  
ভাবতে হতো 
রীতিনীতি মানতে হতো 
মানবতার কথা বলতে । 

শুনতে তখন 
মনের কথা, 
জমা ওদের 
যত ব্যথা,  
ব্যস্ত হতে সমাধান দিতে । 

রাখতো মনে 
এই আচরণ, 
ছিঁড়বার নয় 
এমন বাঁধন,  
কতই না স্বস্তি পেতে । 

আরে স্বৈরাচারীর 
হয় গো পতন, 
থাক না যতই  
সাত রাজা ধন,  
সাধের অট্টালিকাও হয় ছাড়তে । 

তাই গো বলি 
হও সচেতন, 
আচরণ হোক 
ফুলের মতন, 
উজ্জ্বল মুখটি ধরে রাখতে ।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...