বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

কদরের রাত✍️

📜 কদরের রাত
✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা আল-কদর (সূরা ৯৭) অবলম্বনে


---

লাইলাতুল কদর বয়ে আনে,
রহমতের এক ঝর,
এই রাতে নেমেছে কুরআন,
আলো করে ঘর।

হাজার মাস থেকেও বেশি,
এ এক বরকত রাত,
রবের রহম ছড়িয়ে পড়ে,
যে করে ইবাদাত।

ফেরেশতারা নেমে আসে,
জিবরাইলও সাথে,
রবের হুকুম নিয়ে নেমে,
আনন্দ-শান্তি পাথে।

যত ইবাদত, যত দোআ,
এই রাতেই চাই,
রব ক্ষমা দেন, রহমত দেন,
দূর করেন সব দায়।

এই রাতের শেষ প্রহরেও,
শান্তি নামায় রব,
যে জেগে থাকে, কাঁদে রাতে —
সে পায় কাছে প্রভ।। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...