শনিবার, ৩১ মে, ২০২৫

রক্তে রক্তে লেখা

রক্তে রক্তে লেখা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আমাদের রক্তে রক্তে লেখা
এই দেশের নাম, 
নিন্দুক তুমি যাও করে যাও
যতই বদনাম । 
তবু শহীদের কাতারে আমাদের পাবে, 
গানে গানে এ'কথা বলে গেলাম । 

দেশের জন্য জীবন দিতে 
সদা প্রস্তুত থাকি, 
বিশ্ব সেরা হবে এদেশ 
এই স্বপ্ন দেখি । 
আমাদের বুকে বল পাহাড় সম.. 
এ'কথা জানিয়ে দিলাম। 
নিন্দুক তুমি যাও করে যাও
যতই বদনাম । 
আমাদের রক্তে রক্তে…........

বিভেদের ওই পাহাড় ভেঙ্গে 
ঐক্য গড়তে ডাকি, 
শকুনের থাবা রুখতে সদা 
আঁখি জেগে রাখি । 
স্বদেশ গঠনে আবারও তাই 
কঠিন শপথ নিলাম । 
নিন্দুক তুমি যাও করে যাও
যতই বদনাম । 
আমাদের রক্তে রক্তে…........।। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...