বুধবার, ৭ মে, ২০২৫

অধিকার

আমরা ভারতবাসী নই বিদেশি 
শুনে রাখো ভাই, 
আমরা দেশের বিধান মেনেই
অধিকারটা চাই । 

আর কতদিন বিভেদ করে 
খেলবে হানাহানি, 
জাতি ধর্মের নাম ভাঙিয়ে 
চলবে ক'দিন শুনি ? 
এই খেলাটা বন্ধ করো.. 
গানে বলে যাই । 
আমরা দেশের বিধান মেনেই
অধিকারটা চাই ।  

রক্ত মাংসে গড়া দেহ 
ক'দিন থাকবে বলো !
সীমা ছেড়ে কেন ভেঙ্গে 
ভুল পথে চলো । 
কিসের নেশায় ছল চাতুরি.. 
বলতে পারো ভাই ? 
আমরা দেশের বিধান মেনেই
অধিকারটা চাই ।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

মানবতার এই পৃথিবী

মানবতার এই পৃথিবী  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  হাতটা বাড়াও, হাতটা বাড়াও, মানুষের পাশে দাঁড়াও। অন্ধকারের র...