মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

মুসিবত

মুসিবত 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আল্লাহর হুকুমেই আসে মুসিবত 
সবরের পরিচয় দাও মুমিন, 
পাবে হিদায়াত তাঁরই থেকে 
তোমারি তরে আছে সুদিন ।  

মানুষের ভিড়ে তুমি এখনো আছো
 সুস্থ্য সবল জীবিত, 
চারিদিকে দেখো না মরছে মানুষ 
হাজার হাজার শতশত । 
সেই কাতারে ওই তোমার আমার..  
রাখেনি রব্বুল আলামীন,  
পাবে হিদায়াত তাঁরই থেকে 
তোমারি তরে আছে সুদিন ।   
আল্লাহর হুকুমেই আসে…………… 

দ্বীনের পথে কত সাহাবাদের 
হয়েছে দিতে এই প্রাণ, 
হাঁসি মুখে মেনে নিয়েছে তা 
করেছে আত্ম বলিদান । 
সেই সবর করার সুযোগ দিও 
হে অনন্ত অসীম সীমাহীন, 
পাবে হিদায়াত তাঁরই থেকে 
তোমারি তরে আছে সুদিন ।  
আল্লাহর হুকুমেই আসে…………… ।। 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...