সোমবার, ২৬ মে, ২০২৫

নীতিহীন কথা কেন

নীতিহীন কথা কেন  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

নীতিহীন কথা কেন 
বলো তুমি ভাই ! 
মানুষের নয় তো 
এই পরিচয় । 

চারিদিকে খুন গুম 
রাহাজানি ধর্ষণ, 
মানুষ কেন করো 
মানুষেরই শোষন ? 
মানবতা হ্রাস পায় 
মনে রাখো ভাই, 
মানুষের নয় তো 
এই পরিচয় ।  
নীতিহীন কথা কেন…..... 

দুঃখিদের সাথী হওয়া
মানুষেরই কাজ, 
সেই কথা ভুলে গেছে 
মানব সমাজ । 
প্রীতি ভালবাসার কথা 
ভুলোনা ভাই। 
মানুষের নয় তো
এই পরিচয় ।  
নীতিহীন কথা কেন…..... ।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...