শুক্রবার, ২৩ মে, ২০২৫

বিপন্ন আজ মানবতা

বিপন্ন আজ মানবতা  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কল্পনার এই জগতে 
বাস্তবতার দেখা নেই, 
জল্পনা তে ব্যস্ত সবাই 
হয় না খুশি অল্পতেই । 

শেখার থেকে শেখায় বেশি 
এমন লোকের অভাব নেই, 
শিক্ষিতরা নিরব থাকায়
ভুগছে জাতি এই দশাতেই ।  

অমানবিক আচরণ আজ 
দিকে দিকে হানা দেয়, 
ফেল করা ওই ছেলেটা 
দেশ ও দশের নেতা হয় ।  

বিপন্ন আজ মানবতা 
আমাদের এই ভুলেতেই, 
তাইতো ও ভাই ভাবতে বলি 
স্বদেশ ভালো রাখাতেই ।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...