বুধবার, ২১ মে, ২০২৫

আমার দেশের মাটি

আমার দেশের মাটি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

সবুজ সোনার স্বদেশটা'কে 
গড়তে মোরা চাই,  
হিংসা বিভেদ ভুলে এসো 
হাতে হাত মেলাই । 

আমার দেশের মাটি ওভাই 
সোনার থেকেও খাঁটি, 
নানান রূপে সাজানো ওই 
কত সুন্দর পরিপাটি । 
নানান সুরের আহবানে.. 
ওই নানান সুরের আহবানে 
মন ভরে যায় ।
হিংসা বিভেদ ভুলে এসো 
হাতে হাত মেলাই । 
সবুজ সোনার……… 

আমার দেশের ওই পতাকা 
বুকে ধারণ করি, 
দেশের জন্যই জীবন দেবো 
এক সাথেই লড়ি । 
শকুনেরা জাত চেনেনা.. 
ওই শকুনেরা জাত চেনেনা 
মরি যে সবাই । 
হিংসা বিভেদ ভুলে এসো 
হাতে হাত মেলাই । 
সবুজ সোনার……… ।।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...