সোমবার, ১৯ মে, ২০২৫

গোলামী

গোলামী 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

করোনা গোলামী করোনা, 
অভ্যাস করো ফেলতে গায়ের ঘাম।
তবেই পাবে অধিকার, 
ঘুচে যাবে হাজার হাজার বদনাম ।  

বাড়বে সুনাম পাবে সালাম 
এটাই তোমার খ্যাতি,
আর কতক্ষণ গোলামী করে 
হারাবে উজ্জ্বল স্মৃতি ? 

ন্যায়ের পথে হিম্মত রেখে 
চলারই নাম বীর, 
সেই বীরেরা জীবন দেয় 
দেয় না কখনো শীর । 

তাইতো বলি আর মেখোনা 
ওদের পায়ের ধুলি, 
পদপিষ্টে মারতে চায় ওরা 
সুযোগ খোঁজে খালি ।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...