বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

আর কতক্ষণ ঘুমিয়ে থাকবে

আর কতক্ষণ ঘুমিয়ে থাকবে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আর কতক্ষণ ঘুমিয়ে
থাকবে বলো ভাই, 
চিরনিদ্রায় যাওয়ার সময় 
নেই তো বেশি নেই । 
তবে কেন দিন দুপুরে 
কুলুপ এঁটে থাকো, 
সত্য কথা উচ্চস্বরে
বলতে পারো নাই । 

তুমি ক্ষমতার বাহাদুরি 
দেখাও অসৎ পথে, 
স্বপ্ন দেখো ওই ক্ষমতা 
দুহাত ভরে পেতে । 
হিসাব ছাড়া চালাও জীবন..  
ফিরে দেখো নাই । 
সত্য কথা উচ্চস্বরে
বলতে পারো নাই । 
আর কতক্ষণ……… 

যায় চলে যায় বেলা দেখো 
মনের অজানাতে, 
শিশু কিশোর আর থাকেনা 
চলে বৃদ্ধ পথে । 
মনটা তবু এই দুনিয়ার..
মায়া ভোলে নাই । 
সত্য কথা উচ্চস্বরে
বলতে পারো নাই ।  
আর কতক্ষণ………।।  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...