শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

মনের সাথে

মনের সাথে
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

মনটা বড়ো করতে 
ভুলে যেওনা, 
মনের সাথে করোনা 
ভাই ছলনা । 

খুনখারাবি রাহাজানি 
ভালো মানুষ করেনা, 
ন্যায় পরায়ন হয় যে সদা 
অসৎ পথে চলে না ।  
সৃষ্টি রবের সেরা 
তুমি ভুলোনা । 
মনের সাথে করোনা 
ভাই ছলনা ।  
মনটা বড়ো করতে………… 

শত শত মানুষ সদা 
দিলেন পরিচয়, 
গড়তে জীবন এই দুনিয়ায় 
রবের করে ভয় । 
ওই সারিতে থাকতে 
তুমি ভুলোনা । 
মনের সাথে করোনা 
ভাই ছলনা ।  
মনটা বড়ো করতে………… ।। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

মানবতার এই পৃথিবী

মানবতার এই পৃথিবী  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  হাতটা বাড়াও, হাতটা বাড়াও, মানুষের পাশে দাঁড়াও। অন্ধকারের র...