সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

শকুনে থাবা মেরেছে দেখো

শকুনে থাবা মেরেছে দেখো  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

শকুনে থাবা মেরেছে দেখো 
তোমার আমার দিলে, 
গুজরাট গেল বাবরি হল 
এখন ওয়াকফ বিলে । 

আর কতক্ষণ থাকবে বসে 
রক্তক্ষরণ দেখে,  
খেলছে হলি ওরা তোমার 
ভাইয়ের রক্ত মেখে । 
চুপটি করে ঘোমটা ধরে.. 
দিনটা কি আর চলে ?
গুজরাট গেল বাবরি হল 
এখন ওয়াকফ বিলে । 
শকুনে থাবা মেরেছে......... 

আরামে ঘুম ঘুমাও তুমি 
এসব কিছুই দেখে,  
মনে রেখো ধ্বংস তোমার 
পিছু পিছু থাকে । 
থাকতে সময় জেগে ওঠো..  
আল্লাহু আকবর বলে । 
গুজরাট গেল বাবরি হল 
এখন ওয়াকফ বিলে । 
শকুনে থাবা মেরেছে......... ।। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...