সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

তোমার ভাইয়ের রক্ত নিয়ে

তোমার ভাইয়ের রক্ত নিয়ে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

অন্যায় দেখেও নিরব আছো 
তুমি কেমন সত্যবাদী! 
তোমার ভাইয়ের রক্ত নিয়ে 
দেখো খেলছে ইহুদী জাতি । 

কোন্ বিবেকে বলো তুমি 
আমি বেশ ভালো আছি, 
সুখে আছি, থাকবো কেনো!
দুঃখের কাছাকাছি ।  
তুমিই জাতির দুশমন ওভাই..
দেখাও ওপর ওপর পিরিতি ।  
তোমার ভাইয়ের রক্ত নিয়ে 
দেখো খেলছে ইহুদী জাতি । 

ভাইয়ের রক্ত দেখেও তোমার 
কান্না আসেনা, 
লাশের উপর লাশটি দেখেও 
বুকটা ভাসেনা । 

কোন্ বিবেকে দাবি করো 
আমি ঈমানদার, 
নামাজ রোজা তসবিহ দিয়ে 
কি বোঝাও পাপাচার ! 
তোমার লোক দেখানো আমল গুলো 
থাকবে হয়ে স্মৃতি । 
তোমার ভাইয়ের রক্ত নিয়ে 
দেখো খেলছে ইহুদী জাতি ।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...