রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

তুমি নও সেই জাতি

তুমি নও সেই জাতি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি ওঠো আবার সঠিক পথে 
থাকো অবিচল, 
শোনো তুমি নও সেই জাতি 
হবে দূর্বল ।  

সাদ্দাত দেখেছি নমরূদ দেখেছি 
ফিরাউন দেখেছি অনেক,  
দেখেছি কতো জালিম শাসক  
একথা নয়তো ফেক ।  
দিনের শেষে ফিরতে কারো 
চলেনি কোনো ছল । 
শোনো তুমি নও সেই জাতি 
হবে দূর্বল ।  

বদর হলো তারই প্রমাণ 
দেখো বিশ্ব বাসি, 
নীলনদ ওই তাজা এখনো 
দেখো হে বিশ্বাসী । 

আমরা দেখছি বিশ্বাস ঘাতক 
মুনাফেকের দল, 
স্বৈরাচারের পতন দেখেছি 
দেখেছি কতো পালাবদল । 
সবরের দাও পরিচয় হে 
মমিন সকল । 
শোনো তুমি নও সেই জাতি 
হবে দূর্বল ।  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...