বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

আপন ঠিকানায় যাওয়ার আগে

আপন ঠিকানায় যাওয়ার আগে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আপন ঠিকানায় যাওয়ার আগে 
একবার ভেবে নিও, 
ভুলোনা ভুলোনা নিতে সামান 
দেইখা শুনে নিও ।  

ভুলে গেলে তুমিই সেরা 
সৃষ্টির মাখলুকাত, 
রাখলে দূরে দূরে তুমি 
শ্রেষ্ঠ সম্পদ । 
শ্রেষ্ঠ নীতি নাওনি মনে.. 
সময় খেয়াল রাইখো !
ভুলোনা ভুলোনা নিতে সামান 
দেইখা শুনে নিও ।  
আপন ঠিকানায়............. 

হিসাব ছাড়া তুলবে কে পা 
কেবা এমন আছে ! 
কোন্ শক্তির বলে তুমি 
চাওনা তারই কাছে !
কিসের মায়ায় জীবনটাকে 
তুচ্ছ করো প্রিয় ! 
ভুলোনা ভুলোনা নিতে সামান 
দেইখা শুনে নিও ।  
আপন ঠিকানায়.............।।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...