মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

ফুলের মতো গড়তে জীবন

ফুলের মতো গড়তে জীবন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

ফুলের মতো গড়তে জীবন 
খুলে দেখো আল্ কুরআন, 
তোমার আমার তরেই রবের 
পবিত্র এই বিধান । 

যার পরশে মানুষ গুলো 
হয়েছে সোনা, 
সেই মানুষের সাথে কারো 
হয়না তুলোনা । 
তাই- বিধান মেনে রবের ধ্যানে 
পড়ো আল্ কুরআন । 
তোমার আমার তরেই রবের 
পবিত্র এই বিধান । 
ফুলের মতো গড়তে……… 

প্রিয় হাবিব মধুর সুরে 
পড়িতো যখন, 
আবু জাহেল আড়াল থেকে 
শুনিতো তখন । 
তবু-সত্য বুঝে করলো গোপন 
তুমি হবে নাফারমান । 
তোমার আমার তরেই রবের 
পবিত্র এই বিধান । 
ফুলের মতো গড়তে……… ।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...