বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫

চোখ বুজিয়ে দেখো তুমি

চোখ বুজিয়ে দেখো তুমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

চোখ বুজিয়ে দেখো তুমি 
সবই অন্ধকার, 
তবে কিসের বড়াই এতো 
করো অহঙ্কার.. তুমি
করো অহঙ্কার !
চোখ বুজিয়ে....  

দিনে দিনে হবে ক্ষতি, 
তোমার আমার চোখের জ্যোতি ।
সেই কথা কি ভেবেছো একবার.. তুমি
সেই কথা কি ভেবেছো একবার । 
হঠাৎ করে ঘটে যাবে 
অসহায় সেদিন হবে, 
ভেবে দেখো শতবার.. তুমি
ভেবে দেখো শতবার ।
চোখ বুজিয়ে.....

কবর বাগের রাখলে খবর 
সহজ হবে তবেই হাশর 
আরশের নিচে ছায়া পাবে 
ভেবেছো একবার.. তুমি
 ভেবেছো কি একবার । 
সেই ছায়াটা রবের দয়া 
তোমার আমার প্রতি মায়া 
কবর বাগে যাওয়ার আগে 
ভাবো আরেক বার.. তুমি 
ভাবো আরেক বার ।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...