রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

এলো এলো দেখো ওই

এলো এলো দেখো ওই 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

এলো এলো দেখো ওই
মাহে রমজান,
মুমিনের দ্বারে নিয়ে 
শত আহবান । 

পাহাড় সম পাপকে তুমি 
চূর্ণ করো অনুতাপে,  
কদর রাতে রবের দ্বারে
নিজেকে দাও শোপে । 
এই আহবান নিয়ে এলো 
মাহে রমজান ।
এলো এলো দেখো………… 

হাজার রাতের সম এরাত 
লেখা আছে কুরআনে, 
যাকাত ফিতরা সাদকা দিয়ে 
কাটুক এইমাস দানেদানে । 
এই আহবান নিয়ে এলো 
মাহে রমজান ।
এলো এলো দেখো………… ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...