শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

রাসূলের নসিহত

রাসূলের নসিহত  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

শোনো মু'য়ায দিই নসিহত 
আমি তোমাকে, 
থাকবে দূরে আল্লাহ তায়ালার
নাফারমানি থেকে । 

সত্য কথা বলবে সদা 
মিথ্যা কভু বলবে না, 
অঙ্গীকার করবে পূরন 
আমানাত ভুলবে না ।
আল্লাহ তাআলা ভালোবাসে 
এমন প্রিয় বান্দাকে । 
থাকবে দূরে আল্লাহ তায়ালার
নাফারমানি থেকে ।  

প্রতিবেশীর হকের কথা 
ভুলে গেলে চলবে না, 
ক্রোধ দমন করলে তোমায় 
জান্নাত হবে ঠিকানা । 
নরম ভাবে বললে কথা 
সবাই ভালোবাসবে তোমাকে । 
থাকবে দূরে আল্লাহ তায়ালার
নাফারমানি থেকে ।  

রহম দয়া করবে তুমি 
এতিমের'ই প্রতি, 
সালাম চালু করলে সদা 
বাড়বে তোমার খ্যাতি । 
চলবে সদা রবের পথে 
মানবে তোমার নেতা'কে ।
থাকবে দূরে আল্লাহ তায়ালার
নাফারমানি থেকে ।  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...