রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

পাপ মোচনের সময় এলো


পাপ মোচনের সময় এলো  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি মমিন বলে দাবি করো 
সুদ ছাড়তে পারোনা, 
নামাজ রোজা সবই করো 
হারাম কেন ছাড়োনা । 

হারাম দিয়ে গড়লে জীবন 
বাড়বে শুধুই বেদনা, 
সেই বেদনা সইতে তুমি 
কখনোই ভাই পারেনা । 
তাই তিলে তিলে সময়টাকে 
নষ্ট হতে দিওনা । 
নামাজ রোজা সবই করো 
হারাম কেন ছাড়োনা ।  

পাপ মোচনের সময় এলো 
হারাম পথে থেকোনা, 
রবের দেওয়া সুযোগটাকে 
অবহেলায় দেখোনা । 
তাই রবের পথে জীবনটাকে 
গড়তে ওভাই ভুলোনা । 
নামাজ রোজা সবই করো 
হারাম কেন ছাড়োনা । 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...