বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

এই জীবনটাকে অন্ধ ঘরে

এই জীবনটাকে অন্ধ ঘরে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

এই জীবনটাকে অন্ধ ঘরে
বন্ধ রেখো না, 
ভেবে দেখো তোমার তরে
সময় থেমে রবেনা । 

দুনিয়াটা হোকনা তোমার ওই 
আমল ঘর, 
নইলে তোমায় রোজ হাশরে  
হতে হবে পর । 
আমল ছাড়া নেইগো সাথী... 
ওই হাশরের দিন, 
দুঃখের দুঃখির সঙ্গী পাওয়া 
বড়োই যে কঠিন । 
এই জীবনটাকে………… 

তুমি পথহারাদের পথিক হলে 
ঠিকানা জাহান্নাম, 
রবের বিধান চললে মনে 
পাবে যে সুনাম । 
সময় তোমার যায় বলে যায়….
দেহ হবে ক্ষীণ, 
দুঃখের দুঃখির সঙ্গী পাওয়া 
বড়োই যে কঠিন । 
এই জীবনটাকে………… ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...