সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

বাবা আমার প্রিয় বাবা

বাবা আমার প্রিয় বাবা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া (কোলকাতা)

রোদ গরমে কষ্ট করে 
বাবা এলো ঘরে,
আমার সুখের জন্যে বাবা 
যায় কর্ম করে । 
রব সেই বাবাকে আদর সোহাগ 
করার সুযোগ দিও, 
আমি ছোট্ট শাফায়াতের দোয়া 
কবুল করে নাও ।
রোদ গরমে……… 

বাবা আমার প্রিয় বাবা 
কখনো ভুলবোনা তোমার, 
তোমার তরে ভালোবাসা 
আমার বুকেরো ভিতর । 

জানি তুমি মোদের তরে 
করো পরিশ্রম, 
পারোনা যে কাজ তবু
ঝরিয়ে ঝাও ঘাম । 
রব সেই বাবাকে আদর সোহাগ 
করার সুযোগ দিও, 
আমি ছোট্ট শাফায়াতের দোয়া 
কবুল করে নাও । 
রোদ গরমে……… ।। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...