সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

তুমি ধিক্কার দাও ধিক্কার

তুমি ধিক্কার দাও ধিক্কার  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি ধিক্কার দাও ধিক্কার 
পারোনি নিজেকে গড়তে, 
রবের থেকে পেয়েছো জ্ঞান 
পারোনি কাজে লাগাতে । 

তুমি শ্রেষ্ঠ মাখলুকাত গেছো ভুলে তাই 
নৈতিকতার অবক্ষয়, 
তুমি পদে পদে লাঞ্ছিত বঞ্চিত 
হবে পরাজয় । 
তুমি রবের আদেশ ভঙ্গ করে 
চেয়েছো নিজের মতে চলতে, 
তুমি সত্য কথা উচ্চ স্বরে 
পারোনি তাই বলতে । 
তুমি ধিক্কার দাও……………… 

তুমি সৈরাচারীদের দলভুক্ত 
হয়ে আছো, 
তুমি তোমাকেও চিনতে বারেবারে 
ভুলে গেছো । 
তুমি বারেবারে সুযোগ পেয়েও 
পারোনি নিজেকে গোছাতে, 
তুমি সত্য কথা উচ্চ স্বরে 
পারোনি তাই বলতে । 
তুমি ধিক্কার দাও……………… ।।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...