বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

ভালো হয়ে চললে

ভালো হয়ে চললে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

ভালো হয়ে চললে
ভালো থাকে মন, 
ভালো দিয়ে পথ চলা
হোক সারাক্ষণ ।

ভালো কিছু রেখে যদি
যাও তুমি ভবে, 
সে ভালোর বদলা 
ওই হাশরেতে পাবে । 
তাই ভালো কাজে সদা এই 
পড়ে থাক মন, 
ভালো দিয়ে পথ চলা
হোক সারাক্ষণ । 
ভালো হয়ে………… 

ভালো পথে সদা তুমি 
করো আহবান, 
পুষ্পেরা দেবে তবে 
সুখময় ঘ্রাণ । 
বাগানটা যাবে ভরে 
মনের মতন ।
ভালো দিয়ে পথ চলা
হোক সারাক্ষণ । 
ভালো হয়ে………… ।। 
________________________________
লেখা: হায়দ্রাবাদে যাওয়ার পথে ট্রেনে,
সময়: 09:35am
তারিখ: 14/11/2024 
__________________________________ 
বিঃ দ্রঃ- আমাকে না জানিয়ে কেউ সুর করবেন না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...