মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

তুমি দ্বীন জানো না কেমন মুসলমান

তুমি দ্বীন জানো না  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি দ্বীন জানো না 
কেমন মুসলমান, 
তুমি মানো না কুরআন 
কিভাবে পাবে সমাধান !

সমাধান পেতে হলে
রবের পথে, 
কুরআনের আঙিনায় চলো 
এক সাথে । 
আমাদের তরে সেপথ
করে আহবান, 
মহৎ গুণে হও 
তুমি গুণবান । 
তুমি দ্বীন জানো না…………… 

শত শত মানুষ ওই 
পথহারাদের পথে, 
বঞ্চিত হবে জানি 
রবের রহম হতে । 
দয়াময় ক্ষমা করে 
দাও আমাদের, 
তোমার দয়া ওগো 
জানি অফুরান ।
তুমি দ্বীন জানো না…………… ।। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...