শনিবার, ২ নভেম্বর, ২০২৪

মমিনের দ্বারে এলো

মমিনের দ্বারে এলো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

মমিনের দ্বারে এলো
ফিরে রমজান, 
মমিন তুমি নাও 
গুছিয়ে সামান ।

রহমত বরকত 
নাজাত নিয়ে, 
জীবনটা নাও 
তুমি রাঙ্গিয়ে । 
রবের অনুদান আছে অফুরান 
বাড়িয়ে নাও জীবনের মান । 
মমিনের দ্বারে এলো……………

পাপ মোচনের 
সুযোগ করে,
রোজা এলো 
তব দ্বারে ।
হতাশা ভুলে মনটা খুলে 
নাও বাড়িয়ে তোমার ঈমান । 
মমিনের দ্বারে এলো……………।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...